সাতক্ষীরা পৌরসভায় সমাজসেবা অধিদফতরের আওতাধীন ভাতা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে লাইভ কৌটাকেশন কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন অফিস চলাকালীন সময়ে এই সেবা দেওয়া হবে।
দিনভর পৌরসভা কার্যালয়ে হাজারো মানুষ ভিড় করেন বয়স্ক ভাতা ও বিধবা ভাতার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে।
লাইভ কৌটাকেশন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসাররা হলেন, মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, সাতক্ষীরা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, আয়েশা খাতুন, উপতত্বাবধায়ক, সরকারি শিশু পরিবার (বালক), সাতক্ষীরা, শারমিন সুলতানা, সমাজসেবা অফিসার, হাসপাতাল সমাজসেবা কার্যালয়, সদর হাসপাতাল, প্রবীর রায়, সমাজসেবা অফিসার (রেজি.), জেলা সমাজসেবা কার্যালয়, মো. আব্দুল সামাদ, রিসোর্স শিক্ষক, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম, মো. জিয়াউর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা, সাতক্ষীরা পৌরসভা। সহায়ক কর্মচারীদের মধ্যে দায়িত্ব পালন করছেন ফাতেমা খাতুন, বন্যা সরকার, মো. মকবুল হোসেন, অলকা সরকার, মো. তরিকুল ইসলাম ও কামমুল ইসলাম।
সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, “লাইভ কৌটাকেশন চলাকালীন সময়ে নির্ধারিত কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। এতে সুবিধাভোগীরা নির্ধারিত সময়ে সেবা পাবেন।”
সমাজসেবা অধিদফতর সূত্রে জানা গেছে, ভাতা কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত পৌরসভা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর অনুমোদনক্রমে এ দায়িত্ব বণ্টন করা হয়েছে।
সাতক্ষীরায় ভাতা কর্মসূচির লাইভ কৌটাকেশন শুরু
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৬ অপরাহ্ণ
HridoyBarta







