তালা

ধানদিয়ায় ছাত্রদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  মো. আবু রায়হান ১০ জানুয়ারি ২০২৬ , ৫:২০:১০ অনলাইন সংস্করণ

তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পাটকেলঘাটা উপজেলার ধানদিয়া ইউনিয়নের স্থানীয় একটি স্থানে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সভাটি আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ধানদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক শেখ রিজভী আহমেদ এবং সদস্য সচিব শেখ আবির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং ধানদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শহিদ হোসেন।
বক্তারা বলেন, ছাত্রদলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামীর রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলেও তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক শেখ রিজভী আহমেদ বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী জনাব হাবিবুল ইসলাম হাবিবকে বিপুল ভোটে বিজয়ী করতে ছাত্রদলকে মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ মতবিনিময় সভা নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহ সৃষ্টি করেছে।

আরও খবর