সাতক্ষীরা

মেডিকেল ট্যুরিজমে নতুন সম্ভাবনার দুয়ার খুলল কিউর এক্সপ্লোর

  মো. রাজু সিদ্দিকী ২০ এপ্রিল ২০২৬ , ২:৪৭:১৫ অনলাইন সংস্করণ

দেশে ও বিদেশে উন্নত চিকিৎসাসেবা প্রাপ্তি সহজতর করা এবং মেডিকেল ট্যুরিজম খাতকে আরও গতিশীল করার লক্ষ্যে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে এক্সক্লুসিভ পার্টনার মিটআপ ও সেমিনার। সোমবার দুপুরে শহরের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে মেডিকেল ট্যুরিজম ফার্ম ‘কিউর এক্সপ্লোর’-এর উদ্যোগে এবং ভারতের খ্যাতনামা এইচসিজি ক্যান্সার কেয়ার হাসপাতালের সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়।

সেমিনারে মেডিকেল ভ্যালু ট্রাভেল খাতে জ্ঞান বিনিময়, কৌশলগত সহযোগিতা এবং বিটুবি (B2B) নেটওয়ার্কিংয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্রধান আলোচক হিসেবে কিউর এক্সপ্লোরের প্রতিষ্ঠাতা পরিচালক নাজমুল ইসলাম রাফি এ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি বলেন, রোগীদের সঠিক গন্তব্যে পৌঁছানো এবং আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পার্টনারদের মধ্যে সমন্বয় অপরিহার্য।

মেডিকেল ভিসা প্রসেসর সমিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এইচসিজি ক্যান্সার হাসপাতাল (কলকাতা ইউনিট)-এর হেড অব ইন্টারন্যাশনাল সৌভিক স্যাম এবং কিউর এক্সপ্লোরের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মেহেদী হাসান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘মুসকান এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন।

মিটআপে কিউর এক্সপ্লোরের প্রায় ৩০ জন নিবন্ধিত পার্টনার অংশগ্রহণ করেন। সেমিনারে ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিদেশে রোগীদের চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অতিথিরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর