সাহাদাত হোসেন রাজ ২৩ আগস্ট ২০২৬ , ৩:১২:০৪ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামে ‘বেতনা ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তা প্রদান এবং সামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যেই সংগঠনটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সাত সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন— মো. রজব আলী সরদার, আব্দুস সালাম, মো. আক্তারুল ইসলাম, আব্দুল ওয়াহিদ, মো. রায়হান (গাজী পার্টস সেন্টার), মো. আমিনুল ইসলাম (বেঙ্গল গ্রুপ) ও মো. আনছার আলী।
উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য প্রবাসে ও ঢাকায় অবস্থান করায় গত ২২ আগস্ট সন্ধ্যায় অনলাইন ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সভায় উপদেষ্টা পরিষদ ও সংগঠনের সদস্যদের সর্বসম্মতিক্রমে মো. শাহিন আলমকে সভাপতি এবং মো. ইমরান হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি মো. রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম (মনি), সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন (বাবু), অর্থ সম্পাদক মো. আশিকুর রহমান, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, প্রচার সম্পাদক মো. হাবিবুর রহমান এবং ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইয়াছিন আরাফাত।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মো. হাফিজুল গাজী, মো. কালাম সরদার, মো. ইছারুল সরদার, নাছির উদ্দীন ও মো. সুমন হোসেন।
এছাড়া সাধারণ সদস্য হিসেবে রয়েছেন মো. ইকরামুল ইসলাম নয়ন, মো. আশরাফুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মুফতি মাহফুল, মো. নাইম ইসলাম, ইউসুফ, আল-আমীন মালী ও তরিকুল ইসলাম।
বেতনা ফাউন্ডেশনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সংগঠনটির মূল লক্ষ্য হলো এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। পাশাপাশি মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সমাজের মানুষের জন্য কাজ করে যেতে চান তারা।
সংগঠনের কার্যক্রম সফল ও গতিশীল করতে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন বেতনা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

















