সাতক্ষীরা

আইনজীবী হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ সভা

  নিজস্ব প্রতিনিধি : ২৭ নভেম্বর ২০২৪ , ৩:১৮:১০ অনলাইন সংস্করণ

চট্টগ্রাম আইনজীবী সমিতির এ্যাডভোকেট এবং সরকারী আইনজীবী মঙ্গলবার দায়িত্ব পালন করার সময় দুষ্কৃতিকারী সন্ত্রাসী কর্তৃক প্রকাশ্যে হত্যার প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৭ নভেম্বর (বুধবার) বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি অনুযায়ী সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি ও পিপি এ্যাডঃ শেখ আব্দুস ছাওারের সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মোঃ আকবর আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশের ডেপুটি এ্যাটর্নী জেনারেল মোঃ রফিকুল ইসলাম মন্টু।

এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডঃ এ.এস.এম.আশরাফুল আলম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এ্যাডঃ এ.বি.এম সেলিম, সাবেক সদস্য সচিব এ্যাডঃ তোজাম্মেল হোসেন তোজাম, জিপি এ্যাডঃ অসীম কুমার মন্ডল, সংগঠনের যুগ্ম সম্পাদক এ্যাডঃ মোঃ মোস্তফা জামান, এ্যাডঃ মোঃ কামরুজ্জামান ভুট্টো, এ্যাডঃ মোঃ নুরুল আমিন, এ্যাডঃ গোলাম গনি দুদু, এ্যাডঃ শিহাব মাসউদ সাচ্চু, এ্যাডঃ সরদার সাইফ , এ্যাডঃ আমিনুল ইসলাম আমিন, এ্যাডঃ জিয়াউর রহমান জিয়া, এ্যাডঃ মিজানুর রহমান বাপ্পী, এ্যাডঃ আবু সাইদ রাজা, এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম, এ্যাডঃ এম.এ.শহীদ হাসান, এ্যাডঃ শাহরিয়ার হাসিব, এ্যাডঃ সিরাজুল ইসলাম(৫), এ্যাডঃ আরিফুর রহমান আলো, এ্যাডঃ রফিকুল ইসলাম খোকন, এ্যাডঃ এ.বি.এম ইমরান শাওন, এ্যাডঃ সাইফুল ইসলাম সোহেল, এ্যাডঃ মাগফুর রহমান, এ্যাডঃ আইয়ুব আলী।

নেতৃবৃন্দ বলেন এ্যাডঃ সাইফুল ইসলাম আলিফের রক্ত বৃথা যেতে দেব না। অবিলম্বে খুনীদের গ্রেফতার করে বিচার করতে হবে। পরে সাতক্ষীরা কোর্ট চত্বরে বিশাল বিক্ষোভ মিছিল হয়।

আরও খবর