প্রেস বিজ্ঞপ্তি ১০ সেপ্টেম্বর ২০২৫ , ৪:০৪:০৬ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা প্রেসক্লাবের ক্যান্টিন সংস্কারের জন্য অনুদান প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দীস আব্দুল খালেক। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা জামায়াত কার্যালয় থেকে এ অনুদান হস্তান্তর করা হয়।
অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি আবু নাসের মো: আবু সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুল বারী, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, নির্বাহী সদস্য আমিরুজ্জামান বাবু, মুহাঃ জিল্লুর রহমান, সাধারণ সদস্য আবু সাইদ বিশ্বাস ও জাকির হোসেন।
প্রেসক্লাব নেতৃবৃন্দ এ উদ্যোগের জন্য জামায়াত নেতাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সঙ্গে তারা প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

















