সাতক্ষীরা

হৃদয় বার্তা অল্প সময়েই পাঠকপ্রিয় ও নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে পরিণত হয়েছে

  ডেস্ক রিপোর্ট ৩০ অক্টোবর ২০২৫ , ৬:৪০:৩৯ অনলাইন সংস্করণ

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে হৃদয় বার্তার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা

দৈনিক হৃদয় বার্তা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিট। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের হৃদয় বার্তা কার্যালয়ে গিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান, হৃদয় বার্তার ব্যবস্থাপনা সম্পাদক আলী মুক্তাদা হৃদয়।
ফুলেল শুভেচ্ছা দাতারা হলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক এ্যাড. আকবর আলী, সদস্য সচিব আলহাজ্ব এ্যাড. মোঃ নুরুল আমিন, নারী ও শিশু আদালতের পিপি এ্যাড. শেখ আলমগীর আশরাফ, এ্যাড. জি.এম ফিরোজ আহমেদ, এ্যাড. ইবাদুল হক, এ্যাড. অলিউল্লাহ, এ্যাড. আবু জাফর, এ্যাড প্রদীপ, এ্যাড. আকরাম আলী, এ্যাড. রফিকুল ইসলাম (৩), এ্যাড. রেজাউল ইসলাম প্রমুখ।
ফুলেল শুভেচ্ছা প্রদান শেষে সংক্ষিপ্ত আলোচনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক এ্যাড. আকবর আলী বলেন, “দৈনিক হৃদয় বার্তা অল্প সময়েই পাঠকপ্রিয় ও নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে পরিণত হয়েছে। তাদের নিরপেক্ষ সংবাদ পরিবেশন আমাদের জেলার সাংবাদিকতার মান আরও সমৃদ্ধ করেছে। আমরা আশা করি, আগামী দিনগুলোতেও হৃদয় বার্তা সত্য ও ন্যায়ের পথে থেকে সমাজের কল্যাণে কাজ করে যাবে।” শুভেচ্ছা শেষে ফোরামের নেতৃবৃন্দ পত্রিকার ভবিষ্যৎ অগ্রগতি ও সাফল্য কামনা করেন।

আরও খবর