ডেস্ক রিপোর্ট ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৩৩:৫২ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের আবাদেরহাট জামে মসজিদ ও সিরাত বাস্তবায়ন কমিটির আয়োজনে সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা কর্মপরিষদ ও শুরা সদস্য মাওলানা শাহাদাত হুসাইন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক, জামায়াত মনোনীত সাতক্ষীরা-২ আসনের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে আমীর মাওলানা মোশাররফ হোসেন।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা সদর উপজেলা সভাপতি মাওলানা তরিকুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা আফজাল হুসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দিন, মাওলানা আব্দুস সবুর, আগরদাড়ি ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন, আগরদাঁড়ি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, সদর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি অধ্যাপক আশরাফুল আলম বুলু সহ অন্যান্য উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক তার বক্তব্যে বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত। তাঁর আদর্শ ও জীবনধারা অনুসরণেই বিশ্বে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব। বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধে নবীর শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সীরাতের শিক্ষা গ্রহণ ছাড়া মুক্তি নেই।”

















