প্রেস বিজ্ঞপ্তি ২৯ নভেম্বর ২০২৫ , ৩:৫৮:৩৬ অনলাইন সংস্করণ
সাতক্ষীরায় বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আইনজীবী ফোরামের বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় এডভোকেট নুরুল আমিনের চেম্বারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরার প্রখ্যাত আইনজীবীরা।
দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ফোরামের সদস্য সচিব এডভোকেট নুরুল আমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্বায়ক এডভোকেট আকবর আলী, এডভোকেট শেখ আলমগীর আশরাফ, এডভোকেট মোস্তফা জামান, এডভোকেট এবিএম সেলিম, এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট আলতাফ হোসেন, এডভোকেট শাহরিয়ার হাসিব, এডভোকেট ফিরোজ আহমেদ, এডভোকেট আসাদর রহমান বাবু, এডভোকেট ওয়ালীউল্লাহসহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত সবাই দেশনেত্রী খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেন এবং দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।

















