নিজস্ব প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৫ , ৫:৩৮:৫০ অনলাইন সংস্করণ
সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে “অ্যান্টিকস ফার্নিচার” শোরুমের। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে শহরের মিলবাজার বিজিবি ক্যাম্প সংলগ্ন অ্যান্টিকস ফার্নিচার শোরুম প্রাঙ্গণে দোয়া ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,“ব্যবসা আল্লাহর হালাল করা একটি সুন্দর পথ। ব্যবসায় সততা বজায় রেখে প্রতারণা, মিথ্যা ও ধোঁকাবাজি থেকে দূরে থাকলেই আল্লাহর বরকত নেমে আসে। অ্যান্টিকস ফার্নিচার যে দোয়ার মাধ্যমে ব্যবসার সূচনা করেছে, তা তাদের সুন্দর উদ্দেশ্যের প্রতিফলন। আমি তাদের জন্য আল্লাহর কাছে বারাকাত কামনা করি।”
অনুষ্ঠানে মাওলানা আছগার হোসেন এর সভাপতিত্বে অ্যান্টিকস ফার্নিচারের স্বত্বাধিকারী শাহ আলম এবং পরিচালক ইউছুপ আলী সরদার ও মো. মাসউদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আলমগীর আশরাফ, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আবু হাসান, ও ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সাঈদ আল শোয়াইব।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজসেবক, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

















