নিজস্ব প্রতিনিধি ৮ জুন ২০২৬ , ৪:৩৭:৩৭ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক জনাব হাবিবুর ইসলাম হাবিব-কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি শেখ আবদুস সাত্তার।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রউফ। আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক এডভোকেট মিজানুর রহমান পিন্টু এবং সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।
উপস্থিত আইনজীবীদের মধ্যে ছিলেন এডভোকেট মোঃ আকবর আলী, এডভোকেট শাহরিয়ার হাসীব, এডভোকেট আবদুস সাত্তার, এডভোকেট এবিএম ইমরান হোসেন শাওন এবং এডভোকেট সাইফুল ইসলাম সোহেল।
ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় আইনজীবী নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

















