নিজস্ব প্রতিনিধি ২৫ জুলাই ২০২৫ , ২:৪৬:০০ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা সদরের মাগুরায়, ২৫ জুলাই উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মাগুরাফুলবাড়ী সবুজ সংঘের নির্বাচন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ আকবর আলী। নির্বাচন শেষে তিনি ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে ১৯৫ ভোট পেয়ে মহিদুল ইসলাম নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ২২০ ভোট পেয়ে বিজয়ী হন সুরেন্দ্রনাথ বিশ্বাস। যুগ্ম সম্পাদক হিসেবে ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন সাদ্দাম হোসেন।
এছাড়া সহ-সভাপতি পদে ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ আব্দুল কাদের, এবং সাংগঠনিক সম্পাদক পদে ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হন মোহাম্মদ মনসুর আলী।
নির্বাচন চলাকালীন উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রেজাউল ইসলাম, অ্যাডভোকেট জিএম ফিরোজ আহমেদ, নীলকমল বিশ্বাস, মোহাম্মদ আব্দুল কাশেমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানান স্থানীয় বাসিন্দারা এবং সংগঠনের সদস্যরা।

















