মেহেদী হাসান কাজল, দেবহাটা প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৫ , ৫:১৪:৫০ অনলাইন সংস্করণ
“সমন্বিত উদ্যোগে, প্রতিরোধ করি দুর্যোগ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মণ্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজন, সাংগঠনিক সম্পাদক কে.এম. রেজাউল করিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সখিপুর ইনচার্জ কলিম উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপনসহ শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় সকলকে সচেতন হতে হবে এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি দুর্যোগ সহনশীল সমাজ গঠন সম্ভব।

















