মনিরুল ইসলাম ৩০ অক্টোবর ২০২৫ , ২:১৭:৩৬ অনলাইন সংস্করণ
বহু প্রতিকূলতা, সীমিত সম্পদ ও নানা চ্যালেঞ্জ অতিক্রম করে সাংবাদিকতার অঙ্গনে সাহসিকতা ও নিরপেক্ষতার প্রতীক হয়ে উঠেছে সাতক্ষীরার জনপ্রিয় পত্রিকা দৈনিক হৃদয় বার্তা।
আজ ৩০ অক্টোবর, বৃহস্পতিবার পত্রিকাটি ৩ পেরিয়ে ৪ বছরে পদার্পণ করেছে। ‘মুক্ত মনের মুখপত্র’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা এই পত্রিকাটি অল্প সময়ের মধ্যেই পাঠক সমাজে আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।
নিরপেক্ষ ও সত্য সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক হৃদয় বার্তা ইতোমধ্যেই সাতক্ষীরা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সংবাদ জগতে একটি ভিন্নধর্মী অবস্থান তৈরি করেছে। প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিযোগিতার মাঝেও থেমে থাকেনি এই পত্রিকা। বরং অন্যায়ের বিরুদ্ধে নির্ভীকভাবে কলম ধরেই এগিয়ে চলেছে অবিচল সাহস নিয়ে।
জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, উপকূলীয় মানুষের দুর্ভোগ, সড়ক সমস্যা ও যানজটসহ নানাবিধ সংকটে জর্জরিত সাতক্ষীরা জেলার অবহেলিত মানুষের পাশে থেকেছে দৈনিক হৃদয় বার্তা। তাদের দুঃখ-দুর্দশা ও জীবনের বাস্তব চিত্র তুলে ধরে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে এই সংবাদপত্র।
তিন বছর ধরে সত্য, সততা ও দায়িত্ববোধের সঙ্গে অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লড়ে যাচ্ছে পত্রিকাটি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সত্য প্রকাশে আপসহীন অবস্থানই আজ পত্রিকাটিকে আলাদা মর্যাদায় পৌঁছে দিয়েছে।
দৈনিক হৃদয় বার্তার সম্পাদক, ব্যাবস্থাপনা সম্পাদক, প্রতিবেদক ও পুরো সংবাদকর্মী দল প্রতিদিন সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন পাঠকের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে।
তাদের এই দায়িত্বশীল ও পেশাদার মনোভাব সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন করেছে সাতক্ষীরায়।
পত্রিকাটির সফল তিন বছর পূর্তিতে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে সমাজের উন্নয়ন ও ন্যায় প্রতিষ্ঠার পথে দৈনিক হৃদয় বার্তার অব্যাহত সাফল্য কামনা করেন স্থানীয় সাংবাদিক ও পাঠকরা। লেখক : মনিরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, দৈনিক হৃদয় বার্তা

















