সাতক্ষীরা

সাতক্ষীরা-২ আসনে আব্দুল আলিমকে মনোনয়নের দাবিতে মোটরসাইকেলের র‍্যালি

  আবু রায়হান ২৩ নভেম্বর ২০২৫ , ৫:০৩:২৫ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর+দেবহাটা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রউফের মনোনয়ন বাতিল করে টানা সাতবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট বিএনপি নেতা আব্দুল আলিমকে মনোনয়ন প্রদানের দাবিতে বিশাল মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে শহরের অদূরে বিনেরপোতা জিরোপয়েন্ট থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য র‍্যালিতে প্রায় দুই হাজার মোটরসাইকেল অংশ নেয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড় চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‌্যালি শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ঘোনা ইউনিয়নের সাবেক সভাপতি ও বিএনপি নেতা কামরুজ্জামান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম মজনু, লাবসা ইউনিয়ন বিএনপি নেতা আতিয়ার রহমান, সদর উপজেলা বিএনপির সদস্য মোঃ আতিয়ার রহমান, বাল্লী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মন্টু, সাধারণ সম্পাদক আব্দুল গনি, লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহিন ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ নাসিম বিল্লাহ, বৈকারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউনুছ আলী বুলু, ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিনুর রহমানসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে জনপ্রিয় ও দলীয় ত্যাগী নেতা আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়া জরুরি। দলের দূর্দিনে নেতা-কর্মীদের পাশে দাঁড়ানো এই নেতাকে উপেক্ষা করে ভুল তথ্যের ভিত্তিতে দলছুট বা অযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।

বক্তারা আরো বলেন, বিগত সরকার আমলে ক্রসফায়ারের তালিকাভুক্ত হয়েও ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই চালিয়ে গেছেন আব্দুল আলিম। তাই দলের হাজারো ত্যাগী নেতা-কর্মীর আকাঙ্ক্ষা—অবিলম্বে মনোনয়ন সংশোধন করে আব্দুল আলিমকে প্রার্থী ঘোষণা করা হোক। এসময় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

আরও খবর