সাতক্ষীরা

৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কাজী আলাউদ্দীনের, গণসংযোগে জনতার ঢল

  নিজস্ব প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৫ , ৬:৪৪:০৭ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে।

বুধবার (১২ নভেম্বর) কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নে অনুষ্ঠিত গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন। এসময় এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হাসান আলী, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শোকর আলী, উপজেলা তাতীদলের সদস্য সচিব ফারুক হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান, উপজেলা যুবদলের সদস্য শেখ আলমগীর কবীর, জেলা তরুণদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলিম, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মিলন, ফরিদ উদ্দিন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, কুশুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইয়াছিন আলী, উপজেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান, ছাত্রদল নেতা জাকির হোসেন, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তাসকিন মেহেদী তাজ ও সহ-সভাপতি তৌহিদসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গণসংযোগে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরও খবর