সাতক্ষীরা

অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযান

  মো. রাজু সিদ্দিকী ১৩ জানুয়ারি ২০২৫ , ৪:১৩:৩৫ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা শহরকে যানজটমুক্ত এবং যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা, অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও ইজিবাইকের বিরুদ্ধে অভিযানে শুরু করেছে পুলিশ।
সোমবার (১৩ জানুয়ারি ) সকাল থেকে অভিযান শুরু করে সাতক্ষীরা পুলিশের ট্রাফিক বিভাগ। ট্রাফিক বিভাগ জানিয়েছে সড়কে শৃঙ্খলা ফিরাতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
সোমবার সকাল সাতক্ষীরার প্রধান সড়কগুলোতে নিউ মার্কেট মোড়, লাবনী মোড় সিদ্দিক সুপার মার্কেটের সামনে, তুফান কোম্পানি মোড়, হাটের মোড় এলাকায় একযোগে অভিযান চালায় সাতক্ষীরায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ কর্মকর্তারা।
এ সময় ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা, অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, ইজিবাইক সহ অন্যান্য যানবাহনের বিরুদ্ধে মোটরযান আইন এবং সড়ক পরিবহন আইনে মামলা এবং রেকারিং করা হয়।
সাতক্ষীরার বিভিন্ন সড়কে বিভিন্ন জায়গায় অবৈধ ইজি বাইক, মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেট কার মাইক্রো, পিকআপ পার্কিও করে রাখছে। অনেক সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। যার ফলে শহরবাসীর ভোগান্তি হচ্ছে।
অভিযান পরিচালনাকালে ট্রাফিক পুলিশের দায়িত্বরত কর্মকর্তারা জানান, সাতক্ষীরা শহরকে যানজটমুক্ত করতে ও রাস্তায় শৃঙ্খলা ফেরাতে আমরা এসব অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা চলমান থাকবে। সাতক্ষীরার গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা আমাদের রুটিন কার্যক্রম চালিয়ে যাবো।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি দৈনিক হৃদয় বার্তা ‘সড়কে অবৈধ পার্কিং, বাড়ছে যানজটের ভোগান্তি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে।

আরও খবর