সাতক্ষীরা

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির শীতবস্ত্র বিতরণ

  ডেস্ক রিপোর্ট ২৭ ডিসেম্বর ২০২৫ , ২:৪৬:০৬ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির পক্ষ থেকে শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে জেলা স্কাউটস ভবনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করে স্বপ্নসিঁড়ির সভাপতি ও জেলা রোভার স্কাউটস এর সহকারী কমিশনার নাজমুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রোভার স্কাউটস এর কমিশনার অধ্যক্ষ রেজাউল করিম, বিশেষ অতিথি ছিলেন জেলা স্কাউটস এর কমিশনার আব্দুল মাজেদ, জেলা রোভার স্কাউটসের সাবেক কমিশনার এমদাদুল হক, কোষাধ্যক্ষ কাজী আব্দুর সবুর, স্বপ্নসিঁড়ির উপদেষ্টা জামাল উদ্দীন, প্রাক্তন সভাপতি ও ব্যাংক কর্মকর্তা মুহা আলতাফ হোসেন। উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিক আলী প্রমুখ। এ সময় বক্তারা স্বপ্নসিঁড়িকে আরো জনকল্যানমূলক কাজ করার আহবান জানান। স্বপ্নসিঁড়ির নির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব অনুষ্ঠান পরিচালনা করেন।

আরও খবর