সাতক্ষীরা

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জাসাসের দোয়া অনুষ্ঠান

  ডেস্ক রিপোর্ট ১৫ আগস্ট ২০২৬ , ১:৫৬:৪৫ অনলাইন সংস্করণ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জেলা শাখার উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড় এলাকায় জেলা জাসাসের প্রধান কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, জাতীয়তাবাদী ওলামা দলের সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান আজাদী, সদস্য সচিব হাফেজ সাইফুল্লাহ আল কাফি এবং পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ রাজ্জাক।

এ সময় উপস্থিত ছিলেন পৌর জাসাসের সদস্য সচিব সিরাজ আনোয়ার রাজ, সদর উপজেলা জাসাসের আহ্বায়ক সালমান কাদের, যুগ্ম আহ্বায়ক এশারুল ইসলাম, পাটকেলঘাটা থানা জাসাসের আহ্বায়ক শেখ শামিউল ইসলাম রুবেল, যুগ্ম আহ্বায়ক শহিদ ইসলাম, সাধারণ সম্পাদক মো. রায়হান হোসেন, পৌর ওলামা দলের আহ্বায়ক কামরুজ্জামান কামু, দেবহাটা উপজেলা জাসাসের আহ্বায়ক মনিরুজ্জামান, বিএনপি নেত্রী সোনিয়া সুলতানাসহ জাসাস ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক ফারুক হোসেন।

আরও খবর