সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) ভোরে সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই আসামীকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম সাদি ইসলাম মিন্টু। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মধুমোল্লারডাঙ্গী এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আদালত থেকে জারি হওয়া গ্রেফতারী পরোয়ানা ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাঃ মাসুদুর রহমান জানান, “আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীদের শনাক্ত করে ধারাবাহিকভাবে গ্রেফতার করা হচ্ছে। আটককৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, নিয়মিত অভিযানের মাধ্যমে এলাকার অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।