মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Hridoy Barta
সত্য প্রকাশে নির্ভীক
ব্রেকিং নিউজ

জুলাই আন্দোলনে শহীদ গণকবর থেকে তোলা হচ্ছে ১১৪ লাশ, পরিচয় শনাক্তে ডিএনএ প্রোফাইল

রাজধানীর রায়েরবাজার কবরস্থানে গণকবর থেকে জুলাই আন্দোলনে শহীদ হওয়া ১১৪ জনের লাশ উত্তোলন করা হবে। এরপর ডিএনএ প্রোফাইল সংরক্ষণ করে লাশগুলোর পরিচিতি ও মৃত্যুর কারণ নিশ্চিত করা হবে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য জানান।

সোমবার বিকেল ৩টায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিআইডির ফরেনসিক টিম এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে লাশ উত্তোলন ও ডিএনএ প্রোফাইল সংরক্ষণ কার্যক্রম শুরু হবে বলেও জানান এডিসি জুয়েল রানা।

কতজনের কবর আছে জানতে চাইলে তিনি বলেন, এখানে মোট ১১৪টি কবর আছে।

এই মরদেহগুলোর পোস্টমর্টেম হয়নি, ডিএনএ টেস্ট হয়নি। এই প্রক্রিয়াগুলো হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেহেতু ডিএনএ টেস্ট করা হবে সেহেতু মরদেহগুলোর পোস্টমর্টেম হয়ে যাবে। এটা একটা কমিটির মাধ্যমে হবে।