সাতক্ষীরা

রেড ক্রিসেন্টের শীতবস্ত্র বিতরণ: ৪০০ অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা

  ডেস্ক রিপোর্ট ২১ জানুয়ারি ২০২৬ , ৫:৫০:০৮ অনলাইন সংস্করণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে চলমান শীত মৌসুমে শীতার্ত ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস-চেয়ারম্যান আজিজুর রহমান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারি প্রভাষক মো. ওমর ফারুক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, মো. জাহিদুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, ফরিদা আক্তার বিউটি, ইউনিট লেভেল অফিসার মো. হাসিবুল ইসলাম সোহান, যুব প্রধান মো. ইকবাল কাদরী, উপ-যুব প্রধান-১ হাজেরা খাতুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলার অসহায় ও হতদরিদ্র ৪০০ জন মানুষের মাঝে ৪০০ পিস শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ সময় রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের ইউনিট যুব কমিটির সদস্যরাও উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।
বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা অত্যন্ত জরুরি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় দুর্যোগ ও সংকটকালে মানুষের পাশে থেকে মানবসেবায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও খবর