সাতক্ষীরা

সাতক্ষীরায় রুফটপ সোলার প্যানেল স্থাপন বিষয়ক সভা

  ডেস্ক রিপোর্ট ২৮ জুলাই ২০২৫ , ১:৪২:০২ অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় রুফটপ সোলার প্যানেল স্থাপন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সোলার প্যানেল স্থাপন বিষয়ক সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ জুলফিকার রহমান, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, জেলা তথ্য অফিস মোঃ জাহারুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জীব কুমার, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপ-পরিচালক মেহেদী হাসান, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, ওজোপাডিকো সাতক্ষীরার সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার মোঃ শামসুজ্জোহা কিরণ প্রমুখ।
সভায় এসময় জানানো হয়, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ ও দেশের জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সকল সরকারি প্রতিষ্ঠানসহ সরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় সরকারি নির্দেশনা মোতাবেক সোলার প্যানেল স্থাপন করতে হবে। সে লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন ও সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

আরও খবর