ডেস্ক রিপোর্ট ১ ডিসেম্বর ২০২৫ , ২:০৮:৪০ অনলাইন সংস্করণ
সাতক্ষীরায় ভেজাল ও অনিয়ম রোধে জেলার খুলনা রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু। সাথে ছিলেন জেলা ড্রাগ সুপার মোঃ বাশারাফ হোসেন এবং পুলিশ সদস্যরা।
অভিযানে ফিজিশিয়ান স্যাম্পল অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়ায় নাহিন মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নকল ও ভেজাল ঔষধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ, আনরেজিস্টার্ড ও অননুমোদিত ঔষধ সংরক্ষণ না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট জানায়, জনস্বার্থে বাজারে ভেজাল ও অনিয়ম দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং আরও জোরদার করা হবে।

















