মারুফ হুসাইন ১ নভেম্বর ২০২৪ , ৩:৪৭:৫৯ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় কালিবাড়ি সোনালী সংঘের উদ্যোগে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

১ নভেম্বর (শুক্রবার) নগরঘাটার কালীবাড়ি মাঠে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট খেলায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান মোড়ল।
এসময় আরও উপস্থিত ছিলেন সুমি ফিসের ব্যবস্থাপনা পরিচালক ইনসাফ আলী সরদার, ইউপি মেম্বার শিবপ্রসাদ মন্ডল, ইউপি মেম্বার নুরুজ্জামান মুকুল ও সাবেক ইউপি নাম্বার আবুল কালাম আজাদসহ যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী সরদার বলেন, তরুণদেরকে উশৃংখল জীবন যাপন থেকে ফিরে এসে খেলায় মনোযোগ দিতে হবে এবং দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, ফুটবল খেলা গ্রামীণ মানুষের কাছে একটি অতি জনপ্রিয় খেলা এই খেলায় আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে।
উল্লেখ্য, ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলায় প্রথমদিন অংশগ্রহণ করেছিলেন কেশবপুর বন্ধুমহল ফুটবল একাদশ বনাম খুলনা ইয়ংস্টার ফুটবল একাদশ।
প্রথম দিনের খেলায় বিজয়ী হয়েছেন কেশবপুর ফুটবল একাদশ।

















