ডেস্ক রিপোর্ট ২১ আগস্ট ২০২৫ , ২:২৩:৫২ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী শরিফা আক্তার লিপি বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লিপি সাতক্ষীরা সদরের মাছখোলা এলাকার মো. শহিদুল ইসলামের মেয়ে। কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম জানান, ছাত্রীটির আকস্মিক মৃত্যুর খবর কলেজ পরিবারকে গভীর শোকের মধ্যে ফেলে দিয়েছে। তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সবাইকে মরহুমার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করার আহ্বান জানান।
মরহুমার আত্মার মাগফিরাত কামনায় রোববার (২৪ আগস্ট) বাদ জোহর সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কলেজ কর্তৃপক্ষ সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

















