আবু রায়হান ২৮ মার্চ ২০২৫ , ৮:৪৪:০৭ অনলাইন সংস্করণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সাতক্ষীরা -১ তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের পক্ষ থেকে পাটকেলঘাটা থানা ও কলেজ ছাত্রদল ছিন্নমূল পথচারীদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এসময় উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক শেখ রিজভী আহমেদ, প্রতিষ্ঠাতা সদস্য সচিব, শেখ আবির হোসেন, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিরাজ হাসান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শেখ মাকফুর রহমান, সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিমুল, কুমিরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিঠু, ছাত্রনেতা হামিদ সহ নেতৃবৃন্দ।

শেখ রিজভী আহমেদ বলেন, যেকোন পরিস্থিতিতে গরীব অসহায় মানুষের পাশে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল ইনশাআল্লাহ। এবং তালা কলারোয়ার আগামী সংসদ নির্বাচনে সাবেক এমবি হাবিবুল্লাহ হাবিবকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে পাটকেলটা ঘাটা থানা ছাত্রদল সার্বক্ষণিক কাজ চালিয়ে যাচ্ছে।

















