ডেস্ক রিপোর্ট ৪ জানুয়ারি ২০২৬ , ৪:২২:০৬ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করেছে। রবিবার (৪ জানুয়ারি) সদর থানা এলাকার কাশেমপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ বাহারুল হায়দার (১৯)। তিনি কাশেমপুর গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আদালতের জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের আটক করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

















