সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার, অনলাইন নিউজ পোর্টাল ভয়েস অফ সাতক্ষীরা’র সম্পাদক এম. কামরুজ্জামান গুরুতর অসুস্থ। মঙ্গলবার (২২ এপ্রিল ‘২৫) শহরের বাইপাস এলাকার তার ব্যবসা প্রতিষ্ঠানের ছাদ থেকে পড়ে মাথায় ও পায়ে গুরুতর আঘাত সাতক্ষীরা এসডি হাসপাতালে ভর্তি রয়েছে।
তার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে সাতক্ষীরার সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বিবৃতি প্রদান করেছেন।
নলকুড়া নাট্যগোষ্ঠির প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, নলকুড়া মিউজিক্যাল একাডেমির পরিচালক মো. আব্দুল্লাহ মতিন, নলকুড়া তরুণ সংঘের সভাপতি সাংবাদিক শেখ আমিনুর হোসেন, কদমতলা বাজার কমিটি’র সভাপতি মোঃ আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কদমতলা একতা সংঘের সভাপতি শেখ সদরুল হাসান, সাধারণ সম্পাদক শেখ শাহাজাহান আলী প্রমুখ নেতৃবৃন্দ।
সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম:
নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ, কার্যনির্বাহী সদস্য, আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মোঃ আব্দুল মতিন, মোঃ জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু।