ডেস্ক রিপোর্ট ২ জুন ২০২৬ , ৩:০৪:০৫ অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০২ জুন) বিকাল ৪:৩০ মিনিটে ইটাগাছার হাটের মোড়ে অবস্থিত বিএনপি কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সাতক্ষীরা জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল এবং তাঁতীদলের যৌথ আয়োজনে এই রক্তদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানটির সার্বিক সৌজন্যে ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী এবং সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।
কর্মসূচিতে আয়োজক সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে স্বেচ্ছায় রক্তদান করেন। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের সেবায় নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

















