ডেস্ক রিপোর্ট ২৫ জুন ২০২৫ , ১০:৫৯:২৬ অনলাইন সংস্করণ
দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান।
সভায় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা থানার এসআই রিয়াজুল ইসলাম, দেবহাটা ক্যাম্প কমান্ডার আব্দুর রহমান, কোম্পানি কমান্ডার আরজুল বিশ্বাস, পল্লী বিদ্যুৎ উন্নয়নের প্রতিনিধি সাইদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলা আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, প্রভাষক রোকনউজ্জামান, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, বীরমুক্তিযোদ্ধা জামছেদ আলী, দেবহাটা উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস ছাত্তার, আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা, কুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান প্রভাষ কুমার সরকার, নোয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও দপ্তরের কর্মকর্তারা।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং স্থানীয় সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।











