দেবহাটা প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২৫ , ১:৫৬:৪১ অনলাইন সংস্করণ
দেবহাটা রিপোর্টার্স ক্লাব আয়োজিত সাংবাদিকতার মানোন্নয়নে আলোচনা সভা ও বনভোজন উৎসব গত সোমবার (১৭ নভেম্বর) দেবহাটার রুপসী ম্যানগ্রোভে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মিডিয়াকর্মী ও গুণীজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল হক।
দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন—উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন—দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জিয়াউর রহমান জিয়া, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম. রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তারেক মনোয়ার, ক্রীড়া সম্পাদক আবু হাসান, ইউনিয়ন জামায়াতের প্রশাসনিক কর্মকর্তা ফয়েজুল ইসলাম, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মদ আলী, সাংবাদিক সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন মিডিয়ার কর্মীরা।
বক্তারা সাংবাদিকদের রাষ্ট্রের উন্নয়নযাত্রায় গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে সত্য, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান। দিনব্যাপী আলোচনা ও সৌহার্দ্যপূর্ণ বনভোজন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মতবিনিময় ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির সুযোগ পান।

















