দেবহাটা

দেবহাটায় ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় প্রস্তুতি সভা

  দেবহাটা প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৪ , ১:২৯:১৭ অনলাইন সংস্করণ

দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২টায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে নিজ কার্যালয়ে এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা, সরকারি অধ্যাপক ইয়াসিন আলী, দেবহাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. কলিমউদ্দিন, সখিপুর ইউপি সদস্য মোখলেছুর রহমান, মহিলা সদস্য সাজু পারভিন প্রমুখ।

আলোচনা সভায় জানানো হয়, ঘূর্ণিঝড় মোকাবিলায় উপজেলার ১৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া সীমান্ত সংলগ্ন সহ সকল সরকারী বেসরকারী শিক্ষাপতিষ্ঠান প্রয়োজনে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে। ইউএনও মো. আসাদুজ্জামান জানান, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে পল্লী বিদ্যুতের কর্মকর্তার সাথে কথা বলা হয়েছে। তিনি যতটুকু সম্ভব এবিষয়ে ব্যবস্থা গ্রহন করবেন বলে আশ্বস্ত করেছেন। এছাড়া পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ও শুকনা খাবার প্রস্তুত রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেয়া হয়েছে।

আরও খবর