সাতক্ষীরা

নির্বাচিত হতে পারলে কোন বৈষম্য থাকবে না: হাবিবুল ইসলাম হাবিব

  শিরিনা সুলতানা, তালা প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:৪০:১৯ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নে বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মোঙ্গলবার বিকেলে ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা ও কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

এ সময় তিনি বলেন, আমি নির্বাচিত হতে পারলে, তালা কলারোয়ায়র হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান সহ সকল শ্রেণীর মানুষের সাথে সমান অধিকার দিয়ে কাজ করব, তাদের সাথে কোন বৈষম্য করা হবে না।

এ সময় তিনি আরো বলেন, তালা পাটকেলঘাটা কলারোয়া থানা ও পৌরসভা কে আধুনিক করে গড়ে তুলব। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবর্তী শ্রেণীর ফ্যামিলিতে নারী প্রধান কে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে, এবং কৃষি ভাতা দেয়া হবে।

নির্বাচনীয় জনসভায় ইসলামকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী সুলতান আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি,তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার,, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদুভাই, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাতক্ষীরার আহব্বায়ক আকবর আলী,পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী আহমেদ।

জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি জানান। সভাস্থলে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ইউনিয়নবাসী।

আরও খবর