দেবহাটা

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতি সভা

  দেবহাটা প্রতিনিধি ১৫ জুলাই ২০২৫ , ৪:১৮:২৯ অনলাইন সংস্করণ

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন সখিপুর সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী দ্যুতি মন্ডল, কৃষি অফিসার শওকত ওসমান, শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, হাইস্কুল প্রধান শিক্ষক মদন মোহন পালসহ অনেকেই।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন কুমার, মৎস্য অফিসের মেরিন ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম. রেজাউল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ ও জেলার নেতা ইমরান বাশার, রায়হান কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ অন্যান্যরা।

সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সরকারি নির্দেশনা অনুসরণে নানা দিক নিয়ে আলোচনা হয় এবং কর্মসূচি বাস্তবায়নে একটি উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। শহীদ আসিফের কবর জিয়ারত ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্তও সভায় গ্রহণ করা হয়।

আরও খবর