ডেস্ক রিপোর্ট ২৩ জুলাই ২০২৬ , ২:১২:৫০ অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক আশেক-ই-এলাহীর সহধর্মিণী রেহানা খাতুন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৩ জুলাই) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার মৃত্যুতে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তা পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বিবৃতিতে হৃদয় বার্তা পত্রিকার সম্পাদক ও প্রশাসক জি. এম. মোশাররফ হোসেন, নির্বাহী সম্পাদক আহসানুর রহমান রাজীব, ব্যবস্থাপনা সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, সহযোগী সম্পাদক পুষমিতা খাতুন রিমি, নিজস্ব প্রতিনিধি মাসুদ রানা মনা, আবু রায়হান ও রাজু সিদ্দিকী প্রমুখ।

















