দেবহাটা

দেবহাটায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা

  দেবহাটা প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৬ , ৫:১৬:৩৩ অনলাইন সংস্করণ

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’র উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম।

স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক কাজী আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ্বাস, ডাঃ আসিফ ইকবাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সহকারী শিক্ষা অফিসার শাহজাহান আলী, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সুশীলনের দেবহাটা এরিয়া ম্যানেজার মামুন হোসেন, আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ এবং সুশীলনের শাহিনা খাতুনসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, পুষ্টি সপ্তাহ পালনের মাধ্যমে জনগণের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব। এ সময় দেশব্যাপী পুষ্টি সপ্তাহ উদযাপনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয় এবং সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির বিষয়ে উপস্থিতদের অবহিত করা হয়।

আরও খবর