সাতক্ষীরা

সাতক্ষীরায় ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ কার্যক্রমের উদ্বোধন

  প্রেস বিজ্ঞপ্তি ৪ সেপ্টেম্বর ২০২৫ , ৪:১১:৫৫ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা শাখা কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী মেধাবৃত্তি প্রকল্প ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সাতক্ষীরার কাজী শামসুর রহমান মিলনায়তনে পরিচালক মতিউর রহমান এর সঞ্চালনায় উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জুবায়ের হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, সদস্য সচিব জিএম নাহিদ হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুলের প্রতিনিধি।

উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান জুবায়ের হোসেন বলেন, “আমরা এই মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের মেধাবী, সৎ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই।” ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম উল্লেখ করেন, “বর্তমান যুগ জ্ঞানের যুগ। শিক্ষার্থীরা সঠিক মেধা, যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে পৃথিবীতে ভালো কিছু উপহার দিতে পারবে। এই আয়োজন সেই লক্ষ্যেই করা হয়েছে।”

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানা গেছে, ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ ক্যাটাগরিতে মোট দুই লক্ষাধিক টাকার বৃত্তি প্রদান করা হবে। এছাড়া ক্লাস টপারদের জন্য থাকবে সাতটি বাইসাইকেল, এবং প্রতিটি শ্রেণিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।

পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সাতক্ষীরার অন্তর্ভুক্ত উপজেলা—তালা, কলারোয়া, দেবহাটা, কালিগঞ্জ, আশাশুনি ও শ্যামনগরের যেকোনো স্কুল ও মাদরাসার চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থী। রেজিস্ট্রেশন চলবে ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত, এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর ২০২৫।

আরও খবর