সাতক্ষীরা

সাতক্ষীরায় শহীদদের স্মরণে সাতক্ষীরায় দোয়া মাহফিল

  নিজস্ব প্রতিনিধি ২ আগস্ট ২০২৫ , ৩:৩৬:০৭ অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জুলাই শহীদ ও মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদের আয়োজনে এবং আবাবিল হজ্জ গ্রুপরে সহযোগিতায় শনিবার (২ জুলাই) সকালে তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ মাহফিলে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করা হয় এবং নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
হাফেজ কল্যাণ পরিষদ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা খাইরুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, “নিরপরাধ শহীদদের রক্ত বৃথা যাবে না, আমরা তাদের আত্মার শান্তি ও জাতির কল্যাণ কামনা করি।”
প্রধান আলোচক জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য হাফেজ মাওলানা মোহাদ্দিস রবিউল বাশার শহীদদের ত্যাগকে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে বলেন, “যারা শহীদ হয়েছেন, তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জীবন দিয়েছেন।”
অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, ওলামা বিভাগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা ওসমান গনি, বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রশিদ, বাংলাদেশ চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু ইউসুফ, মোয়াল্লেম মোঃ আব্দুর রহিম, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন জেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম ফারুকী প্রমুখ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদের জেলা ও উপজেলা শাখার অনেক হাফেজ নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন স্থান থেকে আগত হাফেজ, আলেম, শিক্ষার্থী ও সাধারণ মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সকল শহীদ ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এবং সমাজে শান্তি, ন্যায়বিচার ও মানবতার প্রতিষ্ঠার জন্য একাত্মতা প্রকাশ করেন। সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ভবিষ্যতেও এ ধরনের মহত্ উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

আরও খবর