নিজস্ব প্রতিনিধি ৮ জুলাই ২০২৫ , ১০:৪২:০৮ অনলাইন সংস্করণ
সাতক্ষীরায় ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকাল বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে ৯টা থেকে ১১ টা পর্যন্ত সাতক্ষীরা সিভিল সার্জন এর কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।
সাতক্ষীরা জেলা হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সভাপতি মোঃ আলী হোসেন’র সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন এসোসিয়েশনর সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন,সদর উপজেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন,তালা উপজেলার শাখার সভাপতি নুরে আযম,শ্যামনগর উপজেলা শাখার সভাপতি আনিস খোকন,কলারোয়া উপজেলা শাখার সভাপতি সেলিমুজ জামান,আশাশুনি উপজেলা শাখার সভাপতি সাইফুল্লাহ হাবিব,সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার মন্ডলসহ আরো অনেকে।
অবস্থান কর্মসূচিতে বক্তরা বলেন,দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে জীবনের ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন। কিন্তু তারা এখনো অবহেলিত। সরকারি স্বীকৃতি ও প্রাপ্য মর্যাদা না পেয়ে তারা আজ ক্ষুব্ধ ও হতাশ।দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবার মাঠপর্যায়ে কাজ করে আসছি। অথচ আমাদের পেশাগত স্বীকৃতি ও সুযোগ-সুবিধা আজও নিশ্চিত হয়নি। তারা আরো বলেন,অনতিবিলম্বে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক ¯স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষনের মাধ্যমে ১১ তম গ্রেড উন্নীত করন, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তীউচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা আমাদের ন্যায্য দাবি, এগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে।

















