দেবহাটা

অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে লিচুর চারা বিতরণ

  ডেস্ক রিপোর্ট ২৪ আগস্ট ২০২৬ , ২:৫৭:৪৫ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪ শত পরবারের মাঝে লিচুর চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ভাতশালা গ্রামে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত ৮ম বার্ষিক বৃক্ষ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল।
ফাউন্ডেশনের পরিচালক অনিকেত আলাম এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, স্থানীয় ইউপি সদস্য আবদুল জলিল, নুর হোসেন, বিশিষ্ট সমাজসেবক বাবলু বিশ্বাস, আব্দুল হাই, আবুল হোসেন বকুল, মহসিন বিশ্বাস, শিক্ষক আজগর আলী সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তবর্গ৷

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ফলদ গাছ রোপণের মাধ্যমে যেমন পরিবেশ রক্ষা হবে, তেমনি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুরক্ষাও নিশ্চিত হবে।

পরে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ৪০০টি লিচুর চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সবুজায়নের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে ২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানটি হাজারের অধিক ফলজ, বনজ, ঔষধি গাছের চারা বিতরণ করেছে। এছাড়া প্রতি মাসের ৬ তারিখে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা স্বাস্থ্যসেবা প্রদান করে। পাশাপাশি নারীদের আয় বৃদ্ধি করতে প্রতিমাসে ২০ জনকে বিনামূল্যে হাঁসের বাচ্চা প্রদান করেন।

আরও খবর