সাতক্ষীরা

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে একটি গণজাগরণ : অ্যাডঃ আকবর আলী

  ডেস্ক রিপোর্ট ৬ আগস্ট ২০২৫ , ১:১০:১০ অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা কোর্ট চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিজয় সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের আহবায়ক অ্যাডভোকেট মোঃ আকবর আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন।
আলোচনায় বক্তব্য রাখেন জি.পি অ্যাডঃ অসীম কুমার মণ্ডল, অ্যাডঃ মোঃ নুরুল ইসলাম, অ্যাডঃ এ.বি.এম সেলিম, অ্যাডঃ মোস্তফা জামান, অ্যাডঃ গোলাম গনি দুদু, অ্যাডঃ সরদার সাইফ, অ্যাডঃ তোহা কামাল উদ্দিন হীরা, অ্যাডঃ ইমরান শাওন, অ্যাডঃ শাহরিয়ার হাসিব।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অ্যাডঃ আলমগীর আশরাফ (বিশেষ পিপি), অ্যাডঃ আবু সাইদ রাজা, অ্যাডঃ ফেরদৌসী ইফতেখার লুসী, অ্যাডঃ শিহাব মাসউদ সাচ্চু, অ্যাডঃ জিয়াউর রহমান, অ্যাডঃ জি.এম ফিরোজ আহমেদ, অ্যাডঃ সিরাজুল ইসলাম, অ্যাডঃ মিজানুর রহমান বাপ্পী, অ্যাডঃ এস.এম সোহরাব হোসেন বাবলু, অ্যাডঃ আলতাফ হোসেন, অ্যাডঃ রফিকুল ইসলাম খোকন, অ্যাডঃ তারিফ ইকবাল অপু, অ্যাডঃ নজরুল ইসলাম, অ্যাডঃ শফিকুল ইসলাম, অ্যাডঃ সাইফুল ইসলাম সোহেল, অ্যাডঃ মাগফুর রহমান, অ্যাডঃ এস.এম সালাহউদ্দিন, অ্যাডঃ আইয়ুব আলী এবং অ্যাডঃ মোঃ শাহজাহান জাহাঙ্গীর।

সমাবেশে অ্যাডঃ আকবর আলী বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে একটি গণজাগরণ। যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, তারা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক। এই শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহত ও পঙ্গুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং তার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে।”
নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে। তারা জনগণের অধিকার হরণ করেছে। এই ফ্যাসিস্ট শাসকদের বিচার দ্রুত করতে হবে।
এসময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠানের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার দাবি জানান। আলোচনা সভা শেষে শহরে একটি বিজয় মিছিল বের করা হয় যা আদালত চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও খবর