সাতক্ষীরা

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির বিজয় মিছিল

  ডেস্ক রিপোর্ট ৬ আগস্ট ২০২৫ , ২:৩৭:৫৮ অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে বুধবার বিকালে শহরের ইটাগাছা সংগ্রাম পেট্রোল পাম্পের সামনে থেকে বর্ণাঢ্য মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের শত শত নেতা-কর্মীরা অংশ গ্রহন করেন।
এরআগে শহরের ইটাগাছা এলাকায় বিজয় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহি কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ.এম রহমাতুল্লাহ পলাশ, সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ন আহবায়ক তাজকিন আহমেদ চিশতি, যুগ্ন আহবায়ক ড. মনিরুজ্জামান, সাবেক সদস্য সচিব ইউপি চেয়াম্যান আব্দুল আলীমসহ অন্যান্যরা।
বক্তারা সমাবেশে আওয়ামী দুঃশাসনের গত ১৬ বছরের গুম, খুন, হত্যা, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজির নানা দিক তুলে ধরে তাদের সমালোচনা করেন। একই সাথে গত ১৬ বছরে আওয়ামী অপশাসনের হাতে সাতক্ষীরা জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের যেভাবে অমানবিক নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বলেন, স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে বেশী দিন টিকে থাকা যায় না। তার জ¦লন্ত প্রমান ফ্যাসিস্ট শেখ হাসিনা। ছাত্রজনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে।
বক্তারা আরো বলেন, আগামী বছরের ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে এখন থেকেই প্রস্তুতি গ্রহন করতে হবে। তারা এ সময় দলীয় নেতা-কর্মীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফার ঘোষণা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহবান জানান।

আরও খবর