সাতক্ষীরা

ব্রহ্মরাজপুরে জামায়াতের অফিস উদ্বোধন ও ছয় জনের জামায়াতে যোগদান

  মুহাম্মদ হাফিজ ২১ আগস্ট ২০২৫ , ২:১৫:৫০ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নে ছয়জন যুবক বাংলাদেশ জামায়াতে ইসলামিতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৪টার দিকে নবী সানার মার্কেটে জামায়াতের নির্বাচনী কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় সাতক্ষীরা সদর-২ আসনের নমিনী, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক উপস্থিত ছিলেন।

যোগদান অনুষ্ঠানে তিনি জামায়াতের রাজনৈতিক দর্শন, ভবিষ্যৎ কর্মপন্থা ও সংগঠনের লক্ষ্য তুলে ধরে বলেন, “জনগণের আস্থা ও সমর্থন নিয়েই জামায়াত ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করছে।”

অনুষ্ঠানে ছয় জন সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যুক্ত হন। তাদের স্বাগত জানিয়ে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কর্মীরা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবেন।

আরও খবর