সাতক্ষীরা

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

  নিজস্ব প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৫ , ১:৫৩:২০ অনলাইন সংস্করণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান টুকু।

এ সময় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী, কর্ম এবং ইসলামে শান্তি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ে আলোচনা করেন সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, মো. মতিউর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষকরা।

অনুষ্ঠানে হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং নবীজির জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মো. আবুল কালাম আযাদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিক্ষার্থী সালমান রাফিদ ও ফাহিম আহমেদ।

আরও খবর