সাতক্ষীরা

ভোলাকে ৪-১ গোলে পরাজিত করে সাতক্ষীরার দাপুটে জয়

  শেখ ফরিদ আহমেদ ময়না ২১ সেপ্টেম্বর ২০২৫ , ৪:০১:২১ অনলাইন সংস্করণ

“নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব–২০২৫” জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন ও উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, তৈয়ব হাসান বাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক মো. আরাফাত হোসেনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন কুমার বিশ্বাস, সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, জামায়াতে ইসলামী শহর শাখার সেক্রেটারি খোরশেদ আলম, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী খেলায় সাতক্ষীরা জেলা দল মুখোমুখি হয় ভোলা জেলার। প্রথমার্ধে দুই দলই একটি করে গোল করে সমতায় থাকলেও দ্বিতীয়ার্ধে দাপট দেখায় সাতক্ষীরা। দ্রæত পরপর তিনটি গোল করে ৪–১ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। ভোলা দলের ফাউলের সুবাদে পাওয়া পেনাল্টি থেকেও একটি গোল আদায় করে সাতক্ষীরা।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শেখ ফরিদ। সরকারি রেফারির দায়িত্বে ছিলেন ইশতিয়াক আহমেদ ও মো. রমজান আলী।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মাহবুবুর রহমান।

আরও খবর