আশাশুনি প্রতিনিধি ৫ অক্টোবর ২০২৫ , ৩:২৩:৪৯ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার আশাশুনিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ১০০ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় সীমান্তবর্তী চাম্পাফুল আশ্চর্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে “সিরাতুন্নবী (সা.)” উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি মো. ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে এবং কলেজ সম্পাদক মো. ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মো. মতিউর রহমান। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উত্তর থানা শাখা শিবির সভাপতি মো. মোখলেছুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মোমিনুর রহমান, সাহিত্য সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ, প্রকাশনা সম্পাদক ওসমান গনি, আশাশুনি সরকারি কলেজ সভাপতি মো. অলিউল্লাহ প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কোরআনের আলোকে জীবন গঠন করতে হবে এবং ছাত্র সমাজের মাঝে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে।

















