আশাশুনি

আশাশুনিতে সাব-রেজিস্ট্রার অফিসের স্থায়ী ভবন নির্মাণে জরুরি সভা

  আবু হাসান চঞ্চল, আশাশুনি প্রতিনিধি ২১ আগস্ট ২০২৫ , ২:১০:২২ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সাব-রেজিস্ট্রার অফিসের স্থায়ী ভবন নির্মাণের দাবি জোরদার হয়েছে। এ দাবিকে ঘিরে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় আশাশুনি দলিল লেখক সমিতির কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দলিল লেখক সমিতির সভাপতি বদরুদ্দোজা বদর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাবিদ মাহমুদ চঞ্চল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন।

এছাড়া আশাশুনি বাজার বণিক সমিতির সভাপতি জাকির হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক এবিএম আলমগীর পিন্টু, সাংবাদিক সমীর রায়সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, “বর্তমান অফিস ভবন জনসাধারণের চাহিদা পূরণে অপ্রতুল ও অযোগ্য। একটি স্থায়ী ভবন নির্মাণ হলে কার্যক্রম হবে গতিশীল, জনগণ পাবে দ্রুত ও মানসম্মত সেবা।”

অতিথিরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং বিষয়টি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও খবর