সাতক্ষীরা

গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের ভালোবাসাই আমার শক্তি: বিএনপি প্রার্থী আব্দুর রউফ

  ডেস্ক রিপোর্ট ২৪ নভেম্বর ২০২৫ , ৪:৪৪:৫৯ অনলাইন সংস্করণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, জননন্দিত ও সৎ রাজনীতির প্রতীক আলহাজ্ব মো. আব্দুর রউফ এঁর গণসংযোগে সরব হয়ে উঠেছে পুরো এলাকা। সোমবার (২৪ নভেম্বর) বিকালে ঘোনা ইউনিয়নের ঘোনা বাজার, মোবারকের মোড়, সনকা বাজার ও ভাড়ুখালি বাজারে স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। একই সঙ্গে লিফলেট বিতরণ ও নির্বাচনী অফিস উদ্বোধনের মধ্য দিয়ে প্রচারণায় নতুন গতি সঞ্চার করেন দলীয় নেতাকর্মীরা।
গণসংযোগকালে আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন, “সাতক্ষীরার মানুষের চাওয়া-পাওয়া, আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটানোই আমার মূল লক্ষ্য। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের ভালোবাসাই আমার শক্তি। বিএনপি জনগণের দল ইনশাআল্লাহ এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে জাতীয়তাবাদী দল। সাতক্ষীরার সার্বিক উন্নয়ন চাইলে ধানের শীষে ভোট দিতে হবে।”
তিনি আরও বলেন, “ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। শহীদ জিয়ার ধানের শীষ উন্নয়ন, গণতন্ত্র ও অগ্রগতির প্রতীক এটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে ঘোনা বাজার সংলগ্ন মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন আলহাজ্ব রউফ। সেখানে স্থানীয় মুসল্লী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে জনগণের খোঁজখবর নেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, ঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব হোসেন, সামির শোয়েব, আব্দুল্লাহ সিয়াম, আলিপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. লুৎফুল আলম খোকনসহ অসংখ্য দলীয় নেতা-কর্মী ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গণসংযোগ, লিফলেট বিতরণ ও অফিস উদ্বোধনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সাধারণ ভোটারদের মধ্যেও নির্বাচনী উত্তাপ, উৎসাহ ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

আরও খবর