কলারোয়া প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৬ , ২:৫০:৫৩ অনলাইন সংস্করণ
কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টায় ওসির আহ্বানে কলারোয়া থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত ওসি মিজানুর রহমান কলারোয়া উপজেলার বিভিন্ন ভালো ও জনকল্যাণমূলক কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে উপজেলাজুড়ে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে থানা পুলিশের কঠোর অবস্থান থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় সাংবাদিক নেতারা কলারোয়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নবাগত ওসিকে অবহিত করেন এবং পুলিশের সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান লালটু, সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক এম এ আজিজ, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ফারুকী, কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলু, দপ্তর সম্পাদক তাজউদ্দীন রিপন, নির্বাহী সদস্য গোলাম রসুল, মোর্তাজা হাসান, রেজওয়ান উল্লাহ, জাহিদুল ইসলাম, আসাদুজ্জামান, মিল্টন, আহসান উল্লাহ, সানবীন করিম সিয়ামসহ ক্লাবের সদস্যবৃন্দ।

















